পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

বিএনপি আবারও লুটপাটের রাজনীতি শুরু করবে- ওবায়দুল কা‌দের

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২ , ৮:৪১ অপরাহ্ণ

বিএনপি আবারও লুটপাটের রাজনীতি শুরু করবে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের বলেন দলটি থেকে সাধারণ জনতাকে সাবধানে থাকতে বলেন দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

রাজধানীর আগারগাঁওয়ে আজ শনিবার ঢাকা জেলার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির আন্দোলন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, তারা মরণ কামড় দিয়েছে। মরণ কামড় আর জীবন কামড়; যে কামড়ই দেন, বলে যাচ্ছি শান্তিপূর্ণভাবে আসুন। তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান। তত্ত্বাবধায়ক আর হবে না। আদালত জাদুঘরে পাঠিয়েছে। আমাদের দোষ না। উচ্চআদালত নিষিদ্ধ করেছে। সেই তত্ত্বাবধায়ক না হলে নির্বাচনে যাবেন না? যাবেন, যাবেন….গাধা পানি ঘোলা করে খায়। সময় এলে দেখা যাবে?

বিএনপির শাসনামলে দেশের রিজার্ভের করুণ চিত্র তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এদেশের অর্থনীতি বিএনপি গিলে খেয়েছে। বিএনপি এদেশের মুক্তিযুদ্ধের মুল্যবোধ গিলে ফেলেছে। এবার যদি ক্ষমতায় যেতে পারে দেশসহ গিলে ফেলবে। সাবধান! বিএনপি থেকে সাবধান! বড় লোকের বাড়িতে লেখা থাকে কুকুর হতে সাবধান। আমরা বলি বিএনপি হতে সাবধান।

আবারও হাওয়া ভবন আন‌তে তারা ‘টেক ব‌্যাক’ বাংলা‌দে‌শের কথা বল‌ছেন, ব‌লেও এ সময় মন্তব‌্য ক‌রেন তিনি।

এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জাতীয় ও দলীয় পতাকা, বেলুন উত্তোলন এবং সাদা পায়রা উড়িয়ে সম্মেলনের কার্যক্রম শুরু করেন।

এ সময় পরিবেশন করা হয় জাতীয় ও দলীয় সংগীত। গানের তালে তালে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। জাতীয় সংগীত পরিবেশনের সময় সম্মেলনে অংশ নেওয়া নেতাকর্মীরা দাঁড়িয়ে দেশের পতাকার প্রতি শ্রদ্ধা জানান। সম্মেলনের জন্য দলীয় প্রতীক নৌকার আদলে বড় আকৃতির মঞ্চ তৈরি করা হয়। মঞ্চে ছিলেন কেন্দ্রীয় ও জেলার নেতারা।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আহমদ হোসেন হুমায়ুন, আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, কৃষি ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাপা প্রমুখ।

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।