অন্যান্য
সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের দেয়া ১৮৭ রানের টার্গেটে খেলতে নেমে ১৩৬ রানেই নবম উইকেট হারায় বাংলাদেশ। এরপর জয়ের জন্য শেষ ৬৩ বলে শেষ উইকেট হাতে নিয়ে ৫১ রান দরকার পড়ে টাইগারদের। এ অবস্থায় বাংলাদেশের ম্যাচ জয়ের আশা একেবারেই শেষ হয়ে যায়। কিন্তু শেষ উইকেটে মুস্তাফিজুর রহমানকে নিয়ে ৪১ বলে অবিচ্ছিন্ন ৫১ রান তুলে বাংলাদেশকে ১ উইকেটের অবিস্মরনীয় জয়ের স্বাদ পাইয়ে দেন মিরাজ। ৩৯ বলে অপরাজিত ৩৮ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হন অলরাউন্ডার মিরাজ। ১০ রানে অপরাজিত থাকেন মুস্তাফিজ।
নিজেদের ওয়ানডে ক্রিকেটে ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার ও ভারতের বিপক্ষে প্রথমবার ১ উইকেটে ম্যাচ জিতলো বাংলাদেশ। পাশাপাশি ২০১৫ সালের পর ওয়ানডেতে ভারতের বিপক্ষে জয়ের দেখা পেল বাংলাদেশ। সব মিলিয়ে ভারতের বিপক্ষে ষষ্ঠ জয় টাইগারদের।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেন বাংলাদেশের অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া বাংলাদেশের লিটন দাস।
১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ৭ ডিসেম্বর এই ভেন্যুতেই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আবারও ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

স্কোর কার্ড :
ভারত ইনিংস
রোহিত বোল্ড ব সাকিব ২৭
ধাওয়ান বোল্ড ব মিরাজ ৭
কোহলি ক লিটন ব সাকিব ৯
আইয়ার ক মুশফিক ব এবাদত ২৪
রাহুল ক এনামুল ব এবাদত ৭৩
সুন্দর ক এবাদত ব সাকিব ১৯
শাহবাজ ক সাকিব ব এবাদত ০
শারদুল বোল্ড ব সাকিব ২
চাহার এলবিডব্লু ব সাকিব ০
সিরাজ ক মাহমুদুুল্লাহ ব এবাদত ৯
কুলদীপ অপরাজিত ২
অতিরিক্ত (লে বা-১, নো-১, ও-১২) ১৪
মোট (অলআউট, ৪১.২ ওভার) ১৮৬
উইকেট পতন : ১/২৩ (ধাওয়ান), ২/৪৮ (রোহিত), ৩/৪৯ (কোহলি), ৪/৯২ (আইয়ার), ৫/১৫২ (সুন্দর), ৬/১৫৩ (শাহবাজ), ৭/১৫৬ (শারদুল), ৮/১৫৬ (চাহার), ৯/১৭৮ (রাহুল), ১০/১৮৬ (সিরাজ)।
বাংলাদেশ বোলিং :
মুস্তাফিজুর : ৭-১-১৯-০,
হাসান : ৭-১-৪০-০ (ও-২),
মিরাজ : ৯-১-৪৩-১ (ও-১),
সাকিব : ১০-২-৩৬-৩,
এবাদত : ৮.২-০-৪৭-৪ (ও-১, নো-১)।
বাংলাদেশ ইনিংস :
শান্ত ক রোহিত ব চাহার ০
লিটন ক রাহুল ব সুন্দর ৪১
এনামুল ক সুন্দর ব সিরাজ ১৪
সাকিব ক কোহলি ব সুন্দর ২৯
মুশফিক বোল্ড ব সিরাজ ১৮
মাহমুদুল্লাহ এলবিডব্লু ব ঠাকুর ১৪
আফিফ ক সিরাজ ব সেন ৬
মিরাজ অপরাজিত ৩৮
এবাদত হিট উইকেট ব সেন ০
হাসান এলবিডব্লু ব সিরাজ ০
মুস্তাফিজ অপরাজিত ১০
অতিরিক্ত (বা-৮, লে বা-১, নো-২, ও-৬) ১৭
মোট (৯ উইকেট, ৪৬ ওভার) ১৮৭
উইকেট পতন : ১/০ (শান্ত), ২/২৬ (এনামুল), ৩/৭৪ (লিটন), ৪/৯৫ (সাকিব), ৫/১২৮ (মাহমুদুল্লাহ), ৬/১২৮ (মুশফিক), ৭/১৩৪ (আফিফ), ৮/১৩৫ (এবাদত), ৯/১৩৬ (হাসান)।
ভারত বোলিং :
চাহার : ৮-১-৩২-১,
সিরাজ : ১০-১-৩২-৩ (ও-২),
সেন : ৫-০-৩৭-২ (ও-৩),
শাহবাজ : ৯-০-৩৯-০,
সুন্দর : ৫-১-১৭-২,
ঠাকুর : ৯-১-২১-১ (ও-১)।
ফল : বাংলাদেশ ১ উইকেট জয়ী।
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।