পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

বিএনপির ৭ সদস্যদের পদত্যাগ করার ঘোষনা

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২ , ৭:৩৫ অপরাহ্ণ

বিএনপির সংসদ সদস্যরা আগামীকাল রোববার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এদিন সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে যাবেন তাঁরা। সেখানে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন।

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।

পদত্যাগ করা সংসদ সদস্যরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

আজ রাজধানীর গোলাপবাগে দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় সাতজন পদত্যাগের ঘোষণা দেওয়া হয়।

এ সময় বিএনপিনেতা ও সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, আমরা যে সাতজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, তাঁরা সবাই পদত্যাগের ঘোষণা দিলাম।

পরে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ ছাড়া বিএনপির সংসদ সদস্যরা ধারাবাহিকভাবে তাঁদের বক্তব্যে পদত্যাগের ঘোষণা দেন। সংসদ সদস্য হারুন বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

এ ছাড়া বিএনপিনেতা প্রিন্স জানান, একই দিন দুপুর ১টায় দপ্তর নেতৃবৃন্দ নয়াপল্টনের কার্যালয়ে যাবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।