পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

বিএনপির এমপিদের পদত্যাগে সংসদ অচল হবে না- ওবায়দুল কাদের

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২ , ৮:৪৫ অপরাহ্ণ

‘বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে সংসদ অচল হবে না’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মানুষ জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও খুনের বাংলাদেশে ফিরে যেতে চায় না। খুনের রাজনীতিতে বিশ্বাস করে না মানুষ।

সাভারের রেডিও কলোনি মাঠে আজ শনিবার আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সাভার, আশুলিয়া ও ধামরাই উপজেলা এবং সাভার পৌর আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে।

আজ সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাভারের জনসভায় যোগ দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ। এ সময় তাঁরা নানা স্লোগান দেন।

তিনি বলেছেন, বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের ঘোষণায় জাতীয় সংসদ অচল হয়ে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই। এই ভুলের জন্য বিএনপিকে অনুতাপ করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সংসদ থেকে পদত্যাগ করলেও আওয়ামী লীগের ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা। তার বাইরে জাতীয় পার্টিসহ অন্যান্য ১৪ দলের নেতারা আছেন। ভয়ের কিছু নেই।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে কাদের বলেন, বিভিন্ন দেশে দেশে বিলাসবহুল মার্কেট, সুইস ব্যাংকের টাকা—সবকিছুর খবর নেওয়া হচ্ছে। কোথা থেকে আসে টাকা, কোন ব্যবসায়ী শিল্পপতি বিএনপিকে বনভোজন করার জন্য টাকা দিয়েছে, সেই খবরও নেওয়া হচ্ছে।

সেতুমন্ত্রী বলেন, নয়াপল্টনে সমাবেশের অনুমতি না পেলেও তারা সেখানে প্রস্তুতি নিয়েছে। পিকনিক, পার্টি শুরু করেছিল। যাকে বলে বনভোজন। এসবের টাকা কোথা থেকে আসে?

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।