পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

এডিএন টেলিকম লিমিটেড -এর ১৯তম এজিএম অনুষ্ঠিত

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২ , ৬:৩৩ অপরাহ্ণ

তথ্য-প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেড (ADN Telecom Ltd.)- এর ১৯তম এজিএম বুধবার, ৭ই ডিসেম্বর ২০২২ ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

এডিএন টেলিকম লিমিটেড-এর সম্মানিত চেয়ারম্যান জনাব আসিফ মাহমুদ-এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন, কোম্পানি সচিব জনাব মোঃ মনির হোসেন, এফসিএস।

সভায় বিগত অর্থ বছরে কোম্পানির আয়-ব্যয়ের হিসাব ও অন্যান্য পূর্ব নির্ধারিত এজেন্ডাসমূহের ওপর বিস্তারিত আলোচনা ছাড়াও সম্মানিত শেয়ারহোল্ডারগণের সম্মতিক্রমে ১০% ক্যাশ ডিভিডেন্ট প্রদানের এজেন্ডা অনুমোদিত হয় এবং বিশেষ এজেন্ডা হিসাবে IPO Fund-এর পরিবর্তিত Utilization & Time Extention সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

উক্ত সভায় প্রতিষ্ঠানটির পরিচালক জনাব মোঃ মঈনুল ইসলাম, জনাব মোঃ মাহফুজ আলী সোহেল, জনাব নিয়াজ আহমেদ, স্বতন্ত্র পরিচালক জনাব গোলাম রসুল ও জনাব খন্দকার আতিক-ই-রব্বানী, ব্যবস্থাপনা পরিচালক জনাব হেনরী হিলটন, বোর্ডের সম্মানিত উপদেষ্টা মহোদয় জনাব জহির আহমেদ সহ কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার জনাব মোহাম্মদ আবদুল আলীম, এফসিএ, সিআইএসএ উপস্থিত ছিলেন।

 

ঢাকা টেলিগ্রাফ/এমএসআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।