পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে আটক করেছে ডিবি পুলিশ

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২ , ৮:০১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ অভিযোগ করা হয়েছে।

জামায়াত সূত্র জানায়, সোমবার দিবাগত রাত ১ টার দিকে উত্তরার একটি বাসায় সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অভিযান চালানো হয়। এ সময় তাকে নিয়ে যাওয়া হয়। তাদের কাছে কোনো গ্রেফতারি পরোয়ানা ছিল না বলে জামায়াত সূত্র জানিয়েছে।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে মুক্তির আহবান জানিয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১৩ ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানকে ১২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় তাঁর নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা এ অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিগত ১৫ বছর যাবত বর্তমান ক্ষমতাসীন অনৈতিক সরকার ধারাবাহিকভাবে জামায়াতের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আসছে। জামায়াতের তৎকালীন আমীরসহ শীর্ষ পাঁচ জন নেতাকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে ফাঁসি কার্যকর করেছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ শীর্ষ অনেক নেতৃবৃন্দকে দীর্ঘদিন যাবত কারাগারে আটকে রেখেছে। জামায়াতকে নেতৃত্ব শূন্য করার সরকারি সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

জামায়াতের ওপর নির্যাতন ও নিষ্পেষণ চালিয়ে এবং আমীরে জামায়াতকে গ্রেফতার করে বর্তমান আওয়ামী ফ্যাসিষ্ট সরকার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নিকৃষ্টতম নজির স্থাপন করেছে। তারা একদিকে গণতন্ত্র ও নির্বাচনের কথা বলে, অপরদিকে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার করে কারাগারে আটক রাখে। প্রকৃতপক্ষে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।

আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সরকার এই গ্রেফতারের মাধ্যমে দেশে চলমান রাজনৈতিক কর্মসূচীকে বাঁধাগ্রস্ত করতে পারবে না। ভয়-ভীতি দেখিয়ে, মামলা-হামলা দিয়ে জনগণের এই আন্দোলনকে বন্ধ করা যাবে না।

অবিলম্বে জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত জামায়াতের সকল নেতা-কর্মী এবং গ্রেফতারকৃত অন্যান্য রাজনৈতিক দলের সকল নেতৃবৃন্দকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।