পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

টাইব্রেকারে ৪-২ গোলে ফ্রান্স কে হারিয়ে বিশ্বকাপ জিতলো আর্জেন্টিনা

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২ , ১:১৯ পূর্বাহ্ণ

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স বনাম আর্জেন্টিনার খেলায় প্রথমার্ধ্বে ২-০ তে এগিয়ে থেকে শেষ করেছে মেসিরা। তবে আলবিসেলেস্তাদের এ দৌড় বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি ফ্রান্স। দ্বিতীয়ার্ধ্বের শুরু থেকেই আক্রমনাত্বক খেলা শুরু করে এমবাপ্পেরা। পরে আসে সাফল্যও। পেনাল্টির এমবাপ্পের চোখ ধাঁধানো গোলে ম্যাচের সমতায় ফেরে দিদিয়ের দেশমের শীর্ষরা। ম্যাচের অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা ও ফ্রান্স উভয়ই ১টি করে গোল করে। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে।

১২০ মিনিট পরেও ৩-৩। ১১৬ মিনিটে এমবাপ্পের হ্যাটট্রিকে সমতায় যায় ফ্রান্স। এর আগে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা । তারও আগে এমবাপ্পে ম্যাজিকে সমতায় যায় ফ্রান্স । ৮০ মিনিটে এমবাপ্পের গোলে ব্যবধান কমায় ফ্রান্স। এর পরের মিনিটে আরও একটি গোল দেয় এমবাপ্পে।

৩৬ বছরের আক্ষেপ ঘুচানোর মিশনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে ফ্রান্সের। লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়ার গোলে প্রথমার্ধে ২-০তে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।

ডি মারিয়াকে উসমান দেম্বেল ফাউল করায় ২২তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা।

স্পটকিক থেকে দলকে এগিয়ে নেন মেসি। চলতি আসরে এটি আর্জেন্টিনা অধিনায়কের ষষ্ঠ গোল। কিলিয়ান এমবাপেকে ছাড়িয়ে এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি। সবমিলিয়ে টুর্নামেন্ট মেসির ১২তম গোল এটি।
৩৬তম মিনিটে ব্যবধান বাড়ান ডি মারিয়া। মাঝমাঠে মেসি দারুণ এক পাস বাড়ান ডান দিকে। পাস ধরে ডি-বক্সে সুবিধাজনক জায়গায় থাকা ডি মারিয়াকে বল বাড়ান অ্যালিস্টার। ঠান্ডা মাথায় গোল করেন ডি মারিয়া। গোলের পর কেঁদে ফেলেন তিনি।

৪১তম মিনিটে জোড়া পরিবর্তন আনেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। উসমান দেম্বেল ও অলিভিয়ে জিরুকে তুলে নিয়ে মাঠে নামান মার্কাস থুরাম ও র‌্যান্ডাল কোলো মুয়ানিকে।

প্রথমার্ধে উল্লেখযোগ্য কোনো আক্রমণ দেখা যায়নি ফ্রান্সের। একটি শটও নিতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৪০ শতাংশ বল দখলে রাখা ফরাসিদের মাঝমাঠ কার্যত অকেজো করে রাখেন আর্জেন্টাইন মিডফিল্ডাররা। অন্যদিকে, প্রথমার্ধে আর্জেন্টিনা ছয়টি শট নিয়েছে। যার তিনটি ছিল অনটার্গেটে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।