পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, আর কোনো কথা নেই- আর্জেন্টাইন প্রেসিডেন্ট

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২ , ১০:২২ পূর্বাহ্ণ

৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। আর এরপরই আনন্দ-উল্লাসে ফেটে পড়েছে লাতিন আমেরিকান এই দেশটি। অন্যদিকে কাতার বিশ্বকাপ জয়ের জন্য জাতীয় ফুটবল দলকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

রোববার (১৮ ডিসেম্বর) বিশ্বকাপ জয়ের পর টুইটারে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন। আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া।

টুইটারে দেওয়া ওই বার্তায় প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বলেন, ‘খেলোয়াড় ও প্রযুক্তিগত দলকে ধন্যবাদ। তারা এমন উদাহরণ সৃষ্টি করেছে যে, আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয়, আমাদের মহৎ মানুষ এবং একটি দুর্দান্ত ভবিষ্যৎ আছে।’

প্রেসিডেন্ট ফার্নান্দেজ একটি ছবিও পোস্ট করেছেন যেখানে তাকে তার স্ত্রী ফ্যাবিওলা ইয়ানেজ এবং তার ছেলে ফ্রান্সিসকোর সঙ্গে বিশ্বকাপ জয় উদযাপন করতে দেখা যাচ্ছে।

পরে টুইটারে দেওয়া দ্বিতীয় বার্তায় ফার্নান্দেজ লিখেছেন: ‘সর্বদা এক সঙ্গে, সর্বদা ঐক্যবদ্ধ। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। অন্য কোনো কথা নেই।’

এই পোস্টের সঙ্গে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজ একটি ছবিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে- সতীর্থদের ঘিরে থাকা অবস্থায় কাতারে বিশ্বকাপ তুলছেন তারকা খেলোয়াড় লিওনেল মেসি।

উল্লেখ্য, ১৯৭৮ এবং ১৯৮৬ সালের পর এটি আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।