পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

উপনির্বাচন সুষ্ঠু হলেই নির্বাচনে অংশ নিবে জাপা

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২ , ৮:৪১ অপরাহ্ণ

আজ সোমবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে পার্টির কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের সমন্বয় সভা।

রংপুর সিটি করপোরেশন নির্বাচন এবং ৪ জানুয়ারি গাইবান্ধা-৫ আসনের অনুষ্ঠেয় নির্বাচন সুষ্ঠু হলে পরবর্তী সকল উপ-নির্বাচনেই অংশ নেবে জাতীয় পার্টি।

জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে পার্টির কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ সদস্যদের সমন্বয়ে এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থীদের সহায়তা করতে কেন্দ্রীয় পর্যায় থেকে টিম পাঠানো হবে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সার্বিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া, আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান-আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেম, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু এমপি, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এ টি ইউ তাজ রহমান, নাসরিন জাহান রতনা এমপি, আলহাজ শফিকুল ইসলাম সেন্টু, লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এমপি (অব.), মো. মিজানুর রহমান, সৈয়দ দিদার বখত, নাজমা আখতার এমপি, আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি, মো. জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, জহিরুল আলম রুবেল, নুরুল ইসলাম তালুকদার, আহসান আদেলুর রহমান, শেরীফা কাদের, রওশন আরা মান্নান এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।