পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

বিশ্বকাপের মঞ্চে নোরা ফাতেহি

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২ , ৮:২৩ পূর্বাহ্ণ

বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি বিশ্বকাপের মঞ্চে প্রথম বলিউড তারকা হিসেবে ইতিহাস গড়েছেন। সমাপনী অনুষ্ঠানে ‘লাইট দ্য স্কাই’ গান নিয়ে মঞ্চ উঠেছেন। জানালেন, এমন দিনের জন্য সারাজীবন ধরে প্রস্তুতি নিয়েছেন তিনি।

ইন্সটাগ্রামে নিজের পারফরম্যান্সের ছোট্ট একটি অংশ শেয়া করে নোরা ক্যাপশন জুড়েছেন, আমার ক্যারিয়ারের সেই মহাকাব্যিক মুহূর্ত। গোটা বিশ্ব দেখছে! ভাবা যায়? আমি সারাজীবন প্রস্তুতি নিয়েছি এখানে আসার জন্য। হাইস্কুলের অডিটোরিয়াম থেকে বিশ্বকাপের মঞ্চ…অবিশ্বাস্য!

বার্তার শেষ অংশে ধন্যবাদ জানিয়ে নোরা আরও লিখেছেন, ‘যারা আমায় শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন, অনুষ্ঠান দেখে ফোন করেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

এই মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন নোরা ফাতেহি। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু সিনেমায় নজর কেড়েছেন।

কেবল বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতে সমান জনপ্রিয় নোরা। মরোক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। বলিউডে ক্যারিয়ারের স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিলেন নোরা। অল্প সময়েই তাক লাগিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।