পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

মেঘনায় অন্য জাহাজের ধাক্কায় ১১ লাখ লিটার ডিজেল নিয়ে জাহাজ ডুবি

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২ , ৮:৪৬ পূর্বাহ্ণ

ঘন কুয়াশার কারণে ভোলার মেঘনায় কার্গো জাহাজের সাথে ধাক্কায় তলা ফেটে ডিজেলবাহী লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। জাহাজে থাকা ১২ জন নাবিকসহ সবাইকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড।

আজ রোববার ভোর রাতে ভোলা সদর থানার ধনিয়া ইউনিয়নের তুলাতলী ও ইলিশা নামক স্থানে মেঘনা নদীর মাঝে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম থেকে সাগর নন্দিনী-২ নামের লাইটার জাহাজটি ১১ লাখ লিটার পদ্মা অয়েল কোম্পানির ডিজেল নিয়ে চাঁদপুর যাচ্ছিল। ভোলার মেঘনা নদীর মাঝ খানে নোঙর করে রাখার সময় অপর একটি কার্গো জাহাজের সাথে ধাক্কা লাগলে লাইটার জাহাজটির তলা ফেটে যায়। এ সময় আস্তে আস্তে জাহাজটি ডুবতে থাকে। খবর পেয়ে কোস্ট গার্ড সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১২ জনকে উদ্ধার করে বলে জানান কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম সাফিউল কিঞ্জল।

কেএম সাফিউল কিঞ্জল আরও জানান, নিমজ্জিত লাইটার জাহাজ থেকে তেল বের হয়ে যাতে জীববৈচিত্র্যের ক্ষতি না করতে পারে সে লক্ষে কোস্ট গার্ড তাদের মেশিনের মাধ্যমে তেল নিষ্কাশনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে কোস্ট গার্ড, নৌ ও সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।