পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

ছেলের মা হলেন মাহিয়া মাহি

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩ , ১২:২৭ পূর্বাহ্ণ

ছেলের মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।

জানা যায়, বর্তমানে মা ও ছেলে দু’জনই সুস্থ আছেন। মাহি তার ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটা মাহির দ্বিতীয় সংসার। এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি।

উল্লেখ্য, ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রং’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রুপালি জগতে পা রাখেন। এরপর ‘পোড়ামন’ সিনেমার মাধ্যমে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন।এরপর বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।