অন্যান্য
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫০টি ইউনিট। ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ সেনা ও বিমানবাহিনীর সাহায্যকারী দল, নৌবাহিনীর সম্মিলিত দল ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঢাকা টেলিগ্রাফকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ১২ মিনিটে। পর্যায়ক্রমে একের পর এক ইউনিট ঘটনাস্থলে যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে।
ফায়ার সার্ভিসের সদস্যরা মার্কেটের চারদিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে, বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে। বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে ঢাকায় ফায়ার সার্ভিসের যত ইউনিট আছে, সবগুলো ঘটনাস্থলের দিকে যাচ্ছে।’
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ফায়ার সার্ভিস অধিদপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় বলা হয়, আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।