পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

বৈঠকে বসছেন মোমেন-ব্লিঙ্কেন; আলোচনায় আসতে পারে আগামী নির্বাচন ইস্যু

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩ , ৩:০৪ অপরাহ্ণ

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন সোমবার ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক করবে।

জানা গেছে, রোববার নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে যাবেন আবদুল মোমেন। সোমবার স্থানীয় সময় দুপুর ২টায় এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত বুধবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু’ নামে জাপানিজ ‘মাঙ্গা’ ফর্মে একটি কমিক বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে দেশটির আসন্ন সফর বিষয়ে তিনি বলেন, আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেছি। দু-এক দিনের মধ্যেই সফরে যাব। করোনার কারণে যোগাযোগ কম হলেও আমাদের সম্পর্কের উন্নতি হয়েছে। দাবি করেন মন্ত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।