পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: মে ৫, ২০২৩ , ৬:০০ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক তিন।

আজ শুক্রবার (৫ মে) সকাল ৫টা ৫৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার দোহার থেকে ১৪ কিলোমিটার পূর্ব দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

তবে, প্রাথমিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি জানিয়ে পোস্ট করেছেন।

এর আগে সর্বশেষ গত ৩০ এপ্রিল দুপুরে চট্টগ্রামে ৪ দশমিক ৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাই নামক স্থানে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।