পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: মে ১৭, ২০২৩ , ৬:৫৪ অপরাহ্ণ

রাজনৈতিক দলগুলোকে আলোচনা ও সমঝোতার মাধ্যমে নির্বাচনের পথে চলে আসারও আহ্বান করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সব ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্যকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ বুধবার (১৭ মে) পাবনা ডায়াবেটিক সমিতি পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানে এই অনুরোধ এবং আহ্বান জানান মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি বলেছেন, ‘একসময় দেশে অনির্বাচিত সরকারের প্রয়োজন হয়েছিল। বর্তমানে অনির্বাচিত সরকারের অধীনে কোনো রকম নির্বাচন হওয়ার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে। আইন অনুযায়ী, একটা স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই একটি নিরপেক্ষ নির্বাচন হবে।’

মো. সাহাবুদ্দিন বলেন, ‘বাংলাদেশ যেভাবে অগ্রসর হচ্ছে, সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সকল অপশক্তিকে প্রতিহত করতে হবে। তাদেরকে মাথা উঁচু করার কোনো সুযোগ দেওয়া যাবে না।’

রাষ্ট্রপতি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু যে আশা-ভরসা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, তা হলেই এই দেশ বিনির্মাণে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’

বাংলাদেশ আজ উন্নয়নের শিখরে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘এ সরকার বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করছে। বিশ্বের বুকে বাংলাদেশ গর্বে উঁচু করে দাঁড়িয়েছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।