পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

ব্রাজিল কোয়ার্টারে; আর্জেন্টিনার বিদায়

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জুন ১, ২০২৩ , ৮:৫৭ পূর্বাহ্ণ

অঘটনের জন্ম দিয়ে বিদায় নিল আর্জেন্টিনা। ঘরের মাঠে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ষোলোতে নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলে হার মানে মেসি-মারিয়াদের শিষ্যরা।

এবারের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আসর বসেছে আর্জেন্টিনায়। গ্রুপ পর্বের সব ম্যাচেই দাপট দেখিয়ে জয় পেয়েছিল মেসি-মারিয়াদের শিষ্যরা। তবে কোয়ার্টার ফাইনালে এসে হেরে যায় নাইজেরিয়ার বিপক্ষে, আস্থার প্রতিদিন দিতে পারেননি তারা। এর আগে দুই দলের দুবারের মুখোমুখি দেখাতে জয় ছিল না নাইজেরিয়ার।

৬১ মিনিটে বেজি মুহাম্মদ এবং অতিরিক্ত সময়ে সারকির গোলে হার মানে আর্জেন্টিনা।

অপরদিকে, তিউনিসিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। দুই দলের এটিই ছিল প্রথম দেখা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।