অন্যান্য
রাজধানীতে শ্যামলীতে রুপায়ন শেলটেক ভবনে আগুন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট।
এ সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি জানান, বৃহস্পতিবার (১ জুন) রাত ১১টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি পরিমাণ ও হতাহতের বিষয়ে তথ্য দিতে পারেননি তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।