অন্যান্য
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে শহীদ-খোরশেদ পরিষদ পূর্নপ্যানেলে বিজয়ী হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ডিইউজের মোট ২৩১৭ সদস্যের মধ্যে ১৩২০ জন সদস্য ভোট প্রদান করেন।
বিজয়ীরা হলেন:
সভাপতি পদে সংগ্রামের মো: শহিদুল ইসলাম তিনি পেয়েছেন ৮৩৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৪৫ ভোট, সহসভাপতি পদে সরাসরি খন্দকার হাসনাত করিম পেয়েছেন ৭২৭ ভোট, দিনকালের রাশেদুল হক পেয়েছেন ৬৮১ ভোট ও ইনকিলাবের রফিক মুহাম্মদ পেয়েছেন ৭৩৬ ভোট, সাধারণ সম্পাদক পদে অর্থনীতি প্রতিদিনের খুরশীদ আলম পেয়েছেন ৭৯০ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৯৩ ভোট , যুগ্ম সম্পাদক পদে বাসসের মো: দিদারুল আলম দিদার পেয়েছেন ৯৪৪ ভোট, কোষাধ্যক্ষ পদে আমাদের অর্থনীতির খন্দকার আলমগীর হোসাইন পেয়েছেন ৭৮০ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে দ্যা রিপোর্ট ২৪.কমে এর সাঈদ খান পেয়েছেন ৫৭০ ভোট।
প্রচার সম্পাদক পদে নয়াদিগন্তের আবুল কালাম পেয়েছেন ৭৯৪ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বাংলা খবর ২৪.কম এর রফিক লিটন পেয়েছেন ৮৮৪ ভোট, জনকল্যাণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের সালাহ উদ্দিন রাজ্জাক পেয়েছেন ৮১৪ ভোট, দফতর সম্পাদক পদে নয়াদিগন্তের ইকবাল মজুমদার তৌহিদ পেয়েছেন ৬৫৮ ভোট।
নির্বাহী সদস্য পদে টাইম নিউজের মো: আনোয়ারুল হক (গাজী আনোয়ার) পেয়েছেন ৬৭১ ভোট, নয়াদিগন্তের আমীর হামযা চৌধুরী পেয়েছেন ৭৪৫ ভোট, আমাদের অর্থনীতির এম মোশাররফ হোসাইন পেয়েছেন ৬৯৪ ভোট, পাঞ্জেরীর তালুকদার এইচ এম নুরুল মোমেন (তালুকদার রুমী) পেয়েছেন ৬৮৮ ভোট, দেশি নিউজ বিডি.কম এর মো: আব্দুল্লাহ মজুমদার পেয়েছেন ৫৭৯ ভোট, বর্তমানের মো: নিজাম উদ্দিন (দরবেশ নিজাম) পেয়েছেন ৭৪৯ ভোট, আজকের প্রভাতের ফখরুল ইসলাম পেয়েছেন ৫২৭ ভোট ও আমাদের কণ্ঠের রাজু আহমেদ পেয়েছেন ৭১২ ভোট।

মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।