অন্যান্য
বিএনপি ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে, যা কখনো বাস্তবে রূপ নেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। ক্ষমতায় বসিয়ে দিতে তারা বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে বলেও মন্তব্য করেন তারা। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যাপারে কারও হস্তক্ষেপ মেনে নেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা।
রোববার (০৪ জুন) রাজধানীসহ জেলা শহরে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করে এসব কথা বলেন তারা।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি হাতে নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। যে কোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধে নির্বাচনের আগ পর্যন্ত সারা দেশে তাদের শান্তি সমাবেশ চলবে।
সকালে নওগাঁয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নেতা আব্দুল জলিলের দশম মৃত্যুবার্ষিকীর স্মরণসভা যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপির সব আন্দোলন ভুয়া। ইউরোপ-আমেরিকায় ধরনা দিয়েও তারা তাদের দাবি আদায় করতে পারেনি, পারবেও না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।