সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

বাংলাদেশের অব্যাহত উন্নয়নে যুক্তরাজ্য সবসময় পাশে থাকবে- সারাহ কুক

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জুন ৮, ২০২৩ , ১০:৫০ অপরাহ্ণ

বাংলাদেশের অব্যাহত উন্নয়নে যুক্তরাজ্য সবসময় পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

বৃহস্পতিবার (৮ জুন) বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে সারাহ কুক এ কথা বলেন।

যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের অংশীদারিত্ব মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন প্রশংসনীয়।

সারাহ কুক বলেন, বাংলাদেশের অব্যাহত উন্নয়নে যুক্তরাজ্য সবসময় পাশে থাকবে।

এদিকে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ব্রিটেন বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু। বাংলাদেশের অর্থনৈতিক ও কারিগরি উন্নয়নে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সাহাবুদ্দিন বলেন, পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু যেদিন যুক্তরাজ্যে পদার্পণ করেন সেই থেকেই বাংলাদেশ ও যুক্তরাজ্যের একসঙ্গে পথ চলা শুরু এবং কালের পরিক্রমায় এই সম্পর্ক আজ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিকসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত।

এ সময় যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের বাংলাদেশে তেল ও গ্যাসসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান রাষ্ট্রপতি।

 

ঢাকা টেলিগ্রাফ/এমএসআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।