অন্যান্য
ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকায় আইসিসি অথবা এসিসির টুর্নামেন্টেই শুধু দেখা যায় এ দুদলের খেলা। ফলে ইমার্জিং এশিয়া কাপে এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর খেলার দিকে নজর ছিল ক্রিকেটপ্রেমীদের।
বুধবার অনুষ্ঠিত ম্যাচে ৮ উইকেটের সহজ জয় ভারতের।
ম্যাচে ব্যাটে ও বলে দাপট দেখিয়েছে ভারত। টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। তবে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ২০৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৮ রান আসে কাসিম আকরামের ব্যাট থেকে।
এছাড়াও, সাহেবজাদা ফারহান ৩৫ এবং মুবাসির খানের ব্যাট থেকে আসে ২৮ রান। ভারতের হয়ে ৫ উইকেট পান রাজবর্ধন হাঙ্গারগেকর। আর মানব সুথার পান ৩ উইকেট। ভারতের ইমার্জিং দলের ওপেনার সাই সুদর্শন সেঞ্চুরি করেন। তার ১১০ বলে ১০৪ রানের ইনিংসের ওপর ভর করে ৩৬.৪ ওভারে জয় তুলে নিয়েছে ৮ উইকেটে জিতেছে ভারত।
দলটির হয়ে ওপেনার অভিষেক শর্মা ২০ রান করেন। তিনে নামা নিকিন জোশ ৫৩ রানের ইনিংস খেলে আউট হন। সুদর্শনের সঙ্গে জুটি গড়ে ইয়াশ ধুল ২১ রান করে দলকে জয় এনে দেন। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট পান মুবাসির খান এবং মেহরান মমতাজ।
ইমার্জিং এশিয়া কাপ গ্রুপ ‘বি’-তে তিন ম্যাচের তিনটিতেই জিতে টেবিলের শীর্ষে আছে ভারত। আর তিন ম্যাচ খেলে দুই জয় এবং এক হারে পাকিস্তানের অবস্থান দুইয়ে। গ্রুপ ‘এ’ তে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।