সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশি আম্পায়ার

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৩ , ৭:৪৫ অপরাহ্ণ

বুধবার শুরু হচ্ছে এশিয়া কাপ ২০২৩। এবারের হাইব্রিড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ৩০ আগস্ট মাঠে নামবে পাকিস্তান ও নেপাল। আর সেই ম্যাচেই অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকছে বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল।

গত বছরের এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যকার দুইটি ম্যাচেই অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন মুকুল। যদিও এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচের দায়িত্বে থাকছেন না তিনি। তবে উদ্বোধনী ম্যাচেই দেখা যাবে বাংলাদেশের এই আম্পায়ারকে।

এদিকে এবারের এশিয়া কাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ভারত-পাকিস্তানের ম্যাচ পরিচালনা করবেন রিচার্ড ইলিংওয়ার্থ এবং রুচিরা পালিয়াগুরুগে। আর টিভি আম্পায়ার হিসেবে থাকবেন পল উইলসন এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন জয়ারমন মদনগোপাল। আগামী ২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ এবারের এশিয়া কাপে মাঠে নামছে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে। সেই ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন শ্রীনাথ। সেই ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন পল উইলসন এবং জয়ারমন মদনগোপাল।

এদিকে বাংলাদেশের একটি ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল। আর ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচেও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন মুকুল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।