পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

সাইবার নিরাপত্তা আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৩ , ৬:৪৬ অপরাহ্ণ

বিতর্কিত ও নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) পরিবর্তন করে তার জায়গায় সাইবার নিরাপত্তা আইন করার প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পরিবর্তিত এ নতুন আইনের খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

এর আগে গত ৭ই আগস্ট বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ পরিবর্তন করে নতুন এ খসড়া আইনের নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এটির নাম দেওয়া হয় ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩।’

এদিন আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তিত হয়ে সাইবার নিরাপত্তা আইন হয়েছে। তবে ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে যেসব ধারা ছিল, সেই ধারা রেখে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার জনগণের সরকার। সেজন্য আমরা সেটাকে যেসব মিসইউজ এবং অ্যাবিউজ হয়, সেগুলো বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি আইনের মাধ্যমে। এখানে বহু ধারা সংশোধন হয়েছে। এটার ওইদিন নীতিগত অনুমোদন দেওয়া হয়। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, পরিবর্তন হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।