পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

এশিয়া কাপে নবাগত নেপালের সাথে পাকিস্তানের বিশাল সংগ্রহ

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৩ , ৭:৪৫ অপরাহ্ণ

আজ বুধবার মুলতানে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪২ রান সংগ্রহ করেছে স্বাগতিক পাকিস্তান। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম খেলেছেন ১৫১ রানের দারুণ এক ইনিংস। ব্যাট হাতে ঝোড়ো শতক হাঁকিয়েছেন ইফতিখার আহমেদও।

এশিয়া কাপের উদ্বোধনী খেলায় স্বাগতিক পাকিস্তানকে শুরুতেই চাপে ফেলেছিল প্রথমবারের মতো খেলতে আসা নেপাল। মাত্র ২৫ রানেই ২ উইকেট হারিয়ে ধুঁকছিল বাবর আজমের দল। কিন্তু সেখান থেকেই অধিনায়কের ব্যাটে পাকিস্তানের ঘুরে দাঁড়ানো। উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানও দিলেন যোগ্য সঙ্গ। সেই সঙ্গে ব্যাট হাতে ঝড় তুললেন ইফতিখার আহমেদ। তাতেই পুঁচকে নেপালকে রানের চাপায় পিষ্ট করল পাকিস্তান।

এদিন শুরুতে দারুণ বল করে পাকিস্তানকে চমকে দিয়েছিল নেপাল। শুরুতেই ফখর জামানকে (১৪) ফিরিয়ে দিয়েছেন করণ কেসি। আরেক ওপেনার ইমাম উল হকও (৫) রান আউটের খড়গে কাটা পড়েন। মাত্র ২৫ রানে দুই উইকেট হারিয়ে শঙ্কায় পড়ে পাকিস্তান।

তৃতীয় উইকেট জুটিতে বাবর আজম ও উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৮৬ রানের জুটিতে পাকিস্তানের হাতে ম্যাচের লাগাম ফিরিয়ে আনে তারা। রিজওয়ান ৫০ বলে ৬ চারে ৪৪ রান করে রানআউট হয়ে যান। আগা সালমানকেও (৫) ফিরতি পথ দেখিয়ে দেন সন্দ্বীপ লামিচানে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।