পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

রোহিঙ্গা সমস্যার সমাধান করবে বিএনপি- মির্জা ফখরুল

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩ , ৫:০১ অপরাহ্ণ

জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় গেলে রোহিঙ্গা সমস্যার সমাধান করবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল লেকশোরে বিএনপি আয়োজিত ‘রোহিঙ্গা সঙ্কট ও প্রত্যাবাসন কৌশল’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এমন একটি সময় আমরা বৈঠক করছি, যখন বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করছে। আর ওই লড়াইটা হচ্ছে এমন সরকারের বিরুদ্ধে, যার কোনো সমর্থন নেই। জনগণের ভোট নিয়ে যারা ক্ষমতায় আসেনি, জোর করে ক্ষমতায় বসে আছে। হাঁ, এমন সরকারের বিরুদ্ধেই জনগণ অধিকায় ফিরে পাওয়ার জন্য লড়াই করে যাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, সরকারের জনগণের শক্তি না থাকায় শক্ত হয়ে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিকভাবে কোনো কথা বলতে পারে না। তাই এই সরকারকে হটানো না গেলে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয়।

মির্জা ফখরুল বলেন, দেশে ন্যূনতম গণতন্ত্র নেই। আইন, বিচার, আদালত সবই আছে। কিন্তু তা শুধুমাত্র একটি রাজনৈতিক দলের জন্য।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম, নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক ড. জাহেদ উর রহমান।

সেমিনার সঞ্চালনা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।