অন্যান্য
প্রায় দেড়মাস ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে মুক্তি দিতে সরকারের প্রতি আল্টিমেটাম দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আয়োজিত সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বেগম খালেদ জিয়াকে মুক্তি দিতে হবে। নয়ত এ দেশের মানুষ আপনাদের নিষেধাজ্ঞা দেবে।
বিএনপি মহাসিচব বলেন, বিদেশে না নিলে খালেদা জিয়াকে বাঁচানো কঠিন হবে। তাই খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে পাঠিয়ে উন্নতি চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।