পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি- মহাপরিচালক

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ৩:১৪ অপরাহ্ণ

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বলে জানিয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির ফোর্স সাপোর্ট উইং এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দফতরে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন।

এ সময় বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ফোর্স সাপোর্ট উইং এর সব পর্যায়ের অফিসার ও সৈনিকরা উপস্থিত ছিলেন।

২২৮ বছরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যে লালিত ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ বর্ডার গার্ড বাংলাদেশ উল্লেখ্য করে এ কে এম নাজমুল হাসান বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে এ বাহিনীর রয়েছে অবিস্মরণীয় অবদান। প্রতিষ্ঠা লাভের পর থেকেই বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষার সুমহান দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে পালন করে আসছে। দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় এবং দেশগঠন ও জনকল্যাণমূলক বিভিন্ন কাজে বিজিবির অনবদ্য ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে বিজিবির ওপর অর্পিত যেকোনো দায়িত্ব পালন এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদা প্রস্তুত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।