অন্যান্য
আগামী কয়েকদিনের মধ্যে দেশের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্রি. জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকবে কি না, গণতান্ত্রিক অধিকার থাকবে কিনা, জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে কি না- সবকিছু নির্ভর করছে আগামী কয়েকটা দিনের ওপর।
তিনি আরও বলেন, এই যে একটা ভয়াবহ অবস্থা। যে অবস্থায় আজকে গোটা বাংলাদেশ বিপদগ্রস্ত হয়ে পড়েছে। গোটা জাতি আজকে বিপদগ্রস্ত হয়ে পড়েছে। অনেকে বলার চেষ্টা করছে বিএনপি বিপদে। বিএনপি কোনো বিপদে না। এই আন্দোলনের মধ্যে দিয়ে বিএনপি আরও সংগঠিত হয়েছে। আরও শক্তিশালী হয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপি আরও শক্তিশালী হয়েছে।
ব্রি. জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্ স্মৃতি সংসদের আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মজিবুর রহমানের সঞ্চালনায় সভায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গাজীপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, সাংবাদিক রাশেদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।