পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

যুক্তরাষ্ট্রে মানসিক হাসপাতালে হামলা; নিহত-২

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩ , ১০:১৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় নিউ হ্যাম্পশায়ারে একটি মানসিক হাসপাতালে হামলা হয়েছে।

গত শুক্রবার (১৭ নভেম্বর) এক বন্দুকধারী এই হামলা চালায়। এতে একজন নিহত হয়। পরে পুলিশের গুলিতে এক বন্দুকধারী নিহত হন। আইনশৃঙ্খলাবাহিনীর ধারণা, তিনিই ওই হামলা চালিয়ে থাকতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে খবর এএফপির।

স্টেট পুলিশের কর্নেল মার্ক হল জানান, সন্দেহভাজন ব্যক্তি কনকর্ডের নিউ হ্যাম্পশায়ার হাসপাতালে ঢুকে একজনকে গুলি করে। এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ওই হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত এক সৈন্যের গুলিতে ওই বন্দুকধারী মারা যায়।

মার্ক হল বলেন, হামলা হাসপাতালের লবিতে হয়েছিল। এর মধ্যেই সীমাবদ্ধ ছিল হামলা।

কনকর্ডের নিউ হ্যাম্পশায়ার হাসপাতালে ১৮৫টি বেড রয়েছে। হাসপাতালটিতে জটিল মানসিক রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।