সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

বিএনপি সহায়তা চাইলে অবশ্যই করবো- ইসি আলমগীর

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩ , ৯:১৬ পূর্বাহ্ণ

বিএনপি যদি বলে আমরা নির্বাচন করব, আমাদের সহায়তা করেন; তাহলে অবশ্যই করব বলে মন্তব্য করেন, নির্বাচন কমিশনার মো. আলমগীর। তবে, রাজনৈতিক দলকে কন্ট্রোলের দায়িত্ব আমাদের না। যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্য সব ধরনের চেষ্টা করা হবে। যারা নির্বাচনে আসবে না, তাদের বিষয়ে আমাদের কিছু করার নেই।

আজ রোববার (১৯ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি আলমগীর এসব কথা বলেন।

মো. আলমগীর বলেন, পুলিশ প্রশাসন নিয়ে অভিযোগে এলে এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে, অভিযোগ সুনির্দিষ্ট এবং তথ্যবহুল হতে হবে।

কয়েকটি দলের অভিযোগ রয়েছে প্রসঙ্গে জানতে চাইলে জবাবে ইসি আলমগীর বলেন, ‘চিরকাল সরকারি দল বিরোধী দলের ওপর অভিযোগ করে। আবার বিরোধী দলও সরকারি দলের ওপর অভিযোগ করে। আমি ১৯৭০ সাল থেকেই এটা দেখে আসছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।