অন্যান্য
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন ‘অগ্নি’খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহি।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এর আগে, শনিবার (১৮ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনোনয়ন পাওয়ার বিষয়ে আশা প্রকাশ করে মাহিয়া মাহি বলেন, মনোনয়ন পাব ইনশাল্লাহ, যদি তৃণমূলের মতামত নেওয়া হয়, যাচাই-বাছাই করা হয় তাহলে আমার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা আছে, আমি ১০০ পার্সেন্ট আশাবাদী।
এ সময় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন প্রসঙ্গে তিনি বলেন, ওহ, এটা একটা নেগেটিভ কোয়েশ্চন। এটা একটা উৎসব, অনেক লোকজন আসবে এটাই স্বাভাবিক। দেখবেন যে, প্রত্যেকটি প্রার্থীর সঙ্গে ৫শ-হাজার লোক আসছে। এবং তারা ঢাক-ঢোল পিটিয়ে আসছে, আমি তো ঢাক-ঢোল পিটিয়ে আসিনি। জাস্ট স্লোগান দিতে দিতে আসছি। এই শুভদিন আমার সঙ্গে আমার এলাকার মানুষ আসবে, এটাই স্বাভাবিক।
মাহিয়া মাহি বলেন, আমার জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইয়ের মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসেন। এরই মধ্যে সেখানে আমার পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে। যারা এটা করেছেন, নিশ্চয়ই অন্তর থেকে চান আমি নমিনেশন পাই এবং তাদের সেবায় নিয়োজিত হই।
তিনি আরও বলেন, যদি আমি মনোনয়ন পাই, আমার পরবর্তী কাজ হবে- আমার এলাকা যেহেতু কৃষিবান্ধব এলাকা, সেই কৃষকদের জন্য কাজ করার ইচ্ছা আছে। আমার চাওয়া প্রত্যেকটা নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করা।
প্রসঙ্গত, ২০২২ সালে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছিলেন মাহিয়া মাহি। যদিও সেবার দলীয় মনোনয়ন মেলেনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।