সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

আমাদের মানচিত্রে থাবা দিয়েছে- শামীম ওসমান

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩ , ৬:৫২ অপরাহ্ণ

‘ওরা আমাদের মানচিত্রে থাবা দিয়েছে’ মন্তব্য করে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন।

আজ সোমবার (২০ নভেম্বর) বিকেলে ফতুল্লার পঞ্চবটী এলাকায় থানা আওয়ামী লীগের শান্তি মিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘শেখ হাসিনা হিমালয়ের মতো শক্ত মহিলা। কোনোভাবেই তিনি মাথা নত করবেন না। সামনে অনেক আঘাত আসবে। আপনারা প্রস্তুত থাকবেন।’

মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে শামীম ওসমান আরও বলেন, ‘পৃথিবীর সব রাষ্ট্রকে বলতে চাই—যারা আমাদের হুমকি-ধমকি দেয়, বাংলাদেশ ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। কারও করুণায় নয়। গতকাল আমাকে ফোনে অপরিচিত নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। অপরিচিত নম্বর থেকে ফোন করে বলে তোর মৃত্যুর সময় এসে গেছে। কাদের ভয় দেখান। আমরা ৭৫-এর পর যারা রাজনীতিতে এসেছি, তারা মৃত্যুকে ভয় করি না।’

পরে হাজারো নেতাকর্মী ও সমর্থক নিয়ে বিশাল শান্তি মিছিল বের হয়। মিছিলটি পঞ্চবটী থেকে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দিয়ে পাগলা পর্যন্ত গিয়ে শেষ হয়।

শান্তি মিছিলপূর্ব সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহা নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।