অন্যান্য
ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুর বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক দেখতে চায় অস্ট্রেলিয়া।
সোমবার (২০ নভেম্বর) সকালে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে ব্রিফিংয়ে হাইকমিশনার বলেন, সরকারও প্রতিশ্রুতিবদ্ধ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। আমরা এ বিষয়টিকে স্বাগত জানাই। গত কয়েক দিনে সড়কের সহিংসতার ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা প্রত্যাশা করব, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় থাকবে।
তিনি বলেন, অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীরা সহজ পন্থায় বিনিয়োগ বাড়াতে আগ্রহী। তবে এর জন্য প্রয়োজন ব্যবসার ভালো পরিবেশ। বাংলাদেশে সেই সুযোগ রয়েছে; বিনিয়োগকারীরাই সেই সিদ্ধান্ত নেবে বলেও তিনি উল্লেখ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।