অন্যান্য
তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আমরা দেশবাসীকে বলতে চাই, যারা পেট্রল দিয়ে বাসে আগুন দেয় বা যারা এসব করার পরিকল্পনা করছে তাদের সন্ধান পাওয়া মাত্রই নিকটস্থ থানায় অথবা আমাদেরকে জানান। আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠাব।
মঙ্গলবার (২১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মাহবুবউল আলম হানিফ বলেন, আমরা চাই সন্ত্রাসীদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দমন করুক। যদি এর চেয়ে বেশি তারা বাড়াবাড়ি করে তাহলে সরকারের পাশাপাশি সন্ত্রাসীদেরকে আওয়ামী লীগও রাজপথে কিভাবে শায়েস্তা করতে হয় তা জানে।
তিনি বলেন, বিএনপি ভাবছে- বাসে পেট্রল দিয়ে আগুন ধরিয়েই বোধহয় নির্বাচন বানচাল করা যাবে। নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়েই হবে। এই নির্বাচন উৎসবমুখর পরিবেশেই হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।