পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

সিলেটের সাবেক মেয়র আরিফুলের বাসায় ককটেল হামলা

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩ , ৮:৩০ অপরাহ্ণ

সিলেট সিটি করপোরেশেনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর বাসায় ককটেল হামলার অভিযোগ উঠেছে।

জানা যায়, মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে তিনজন লোক বাসার গেটে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। আরিফুল হক ওই সময় বাসায় ছিলেন না। খবর পেয়ে তিনি বাসায় পৌঁছান।

নিজের নিরাপত্তাহীনতার অভিযোগ করে আরিফুল হক চৌধুরী বলেন, বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনজন লোক বাসার সামনে অবস্থান নেয়। আর অন্য দুইজন ককটেল বিস্ফোরণ ঘটায়।

পুলিশ কর্মকর্তারা স্থান পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। তাদের দেখে প্রশিক্ষিত মনে হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।