অন্যান্য
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর হাতিরঝিলের বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত নয় জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রপলিটন পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানা।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. কামাল হোসেন (৪৪), মো. নুরে আলম (৪৫), মো. ওসমান (৩৯), মো. আব্দুর রহমান (৫৬), মো. বিল্লাল গড়ামী (৩০), মো. রনি (২৫), মো. শুভ ইসলাম কাউছার (২৪), বাপ্পী শিকদার (৩৫) ও মনিরুজ্জামান বাপ্পী ওরফে বাপ্পী শিকদার (৩২)।
ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তালেবুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে নয় জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, অজ্ঞান পার্টির সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।