পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

চট্টগ্রামে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মী গ্রেফতার

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৩ , ৮:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট এলাকায় সরকারবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করার অভিযোগে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান কোতোয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্তবর্তী।

আটককৃতরা হলেন, মো. ওমর (৬৫), সাইফুল ইসলাম (২৩), মো. আম্মার (২৩), মো. আব্দুল মজিদ (১৯), মাহমুদুল হাসান আল বাকি (২১), আল আমিন (১৯), আরাফাত চৌধুরী শিবলু (২২), মিজানুর রহমান (২৫), মো. তানভীর (১৯), আমিনুর রেজা শওকত (২০) ও ইয়াসিন পারভেজ (২৩)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।