পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

সিলেটে ১০ নম্বর কূপে গ্যাসের সন্ধান

টেলিগ্রাফ ঢাকা

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৩ , ৩:০৫ অপরাহ্ণ

সিলেট গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপে গ্যাসের সন্ধান মিলেছে। এ কূপ থেকে প্রতিদিন ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (২৬ নভেম্বর) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এ কথা জানান।

জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সিলেট গ্যাস ক্ষেত্রের ১০ নম্বর কূপে আমরা প্রায় ১৮ এমএমসিএফ অর্থাৎ ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রতিদিন পেতে যাচ্ছি নতুন করে খনন করার পরে। খুবই হাইপ্রেশার, প্রায় ৩৪০০ পিএসআই প্রেসার। আশা করছি, এ কূপের গ্যাস সিস্টেমে আনতে ৭ মাস লাগবে।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আমাদের যে পরিকল্পনা, সে অনুযায়ী ২০২৫ সালের মধ্যে প্রায় ৬০০ এমএমসিএফ গ্যাসের মধ্যে এ কূপটাও ছিল। এই পর্যন্ত গত ৮ মাসে আমরা প্রায় ১০০ এমএমসিএফ গ্যাস নতুনভাবে আনার ব্যবস্থা করেছি। আমরা আশাবাদী, ২০২৪ ও ২০২৫ সালের মধ্যে আরও ৫০০ এমএমসিএফ গ্যাস আমরা সিস্টেমে দিতে পারবো।

প্রতিমন্ত্রী আরও বলেন, এটি আমাদের জন্য বিরাট সুখবর। বিশেষ করে ভোলা, বিয়ানীবাজার, সিলেট-১০, সবই আমাদের আবিষ্কৃত গ্যাস। সব মিলিয়ে প্রায় ৪৬টি কূপ দুবছরের মধ্যে খনন করতে যাচ্ছি। এগুলো খনন শেষ হলে আমরা আশাবাদী আমাদের সিস্টেমে প্রায় ৬০০ এমএমসিএফ গ্যাস প্রবেশ করবে।

অর্থনৈতিকভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে আগের চেয়ে গ্যাস কিছুটা হ্রাস পাবে। অন্যদিকে নতুন আবিষ্কৃত গ্যাস আবার যোগ হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।