সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

জামায়াতনেতা তসলিমের দুবছর কারাদণ্ড

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৩ , ৭:৫৮ অপরাহ্ণ

রাজধানীর কাফরুল থানায় অগ্নিসংযোগের অভিযোগে করা একটি মামলায় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিমের দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।

নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের ২১ মার্চ কাফরুল থানার স্টাফ কোয়ার্টারের বিপরীতে একটি সিএনজি থামিয়ে লস্কর মোহাম্মদ তসলিমসহ অজ্ঞাতনামা কয়েকজন অগ্নিসংযোগ করেন।

এতে সিএনজির দশ হাজার টাকা ক্ষতি হয়। এ ঘটনায় সিএনজিচালক মহিদুল ইসলাম বাদী হয়ে কাফরুল থানায় মামলা করেন। ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি সিএমএম আদালতে লস্কর মোহাম্মদ তসলিমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।