পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

সিলেটে ৩১৭ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৩ , ১১:১০ পূর্বাহ্ণ

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ৩১৭ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড। দিনের শুরুতে বাংলাদেশের চেয়ে ৭ রান বেশি করে বাকি দুই উইকেট হারায় কিউই।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গড়াচ্ছে তৃতীয় দিনের খেলা।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩১০ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে ২৬৬ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনে নিউজিল্যান্ড শিবিরে আঘাত হানেন মমিনুল। ওভারের প্রথম বলে এলবিডাব্লিউ এর ফাঁদে ফেলেন জেমিসনকে, আর পঞ্চম বলে বোল্ড-আউটে ফেরান টিম সাউদি।

তবে বাংলাদেশকে লড়াইয়ে রেখেছেন তাইজুল ইসলাম। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে যোগ্য নেতৃত্ব দিচ্ছেন তিনি বল হাতে। দ্বিতীয় দিন ৪ উইকেট নিয়ে কিউইদের ইনিংসের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন তিনি। মমিনুল নিয়েছেন ৩টি এবং শরিফুল, মিরাজ ও নাইমের শিকার ১টি করে ইউকেট।

সিলেটে দু’দলই ভুগছে বড় ইনিংস খেলার সুযোগ হাতছাড়া করে। বাংলাদেশ দলের ১০ জন দুই অংকের ঘরে পৌঁছালেও ফিফটির দেখা পান কেবল মাহমুদুল হাসান জয়। ৮৬ রান করেন তিনি। নিউজিল্যান্ডেরও একই অবস্থা, উইলিয়ামসনের ১০৪ রান ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ গ্লেন ফিলিপসের ৪২।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।