অন্যান্য
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ছয় মাসের অধিক সময় দায়িত্বরত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বর্তমান কর্মস্থলে থাকতে পারবেন না। প্রত্যেককে বদলি করতে হবে। এরই মধ্যে সব ধরনের প্রক্রিয়া প্রায় সম্পন্ন। দু-একদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
নির্দেশনা অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সদর দপ্তরের কাছে জানতে চেয়েছে ইসির নির্দেশনা অনুযায়ী বদলি হচ্ছেন কতজন ওসি। এরই মধ্যে বিভিন্ন ইউনিট থেকে বদলি হওয়ার মতো সংশ্লিষ্ট থানার ওসির তালিকা পাঠানো হচ্ছে পুলিশ সদর দপ্তরে।
পুলিশ সদর দপ্তর ও নন-ক্যাডার পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, সারাদেশে থানার সংখ্যা ৬৩৬টি। এর মধ্যে মেট্রোপলিটনসহ পাঁচ শতাধিক থানার ওসি বদলি হচ্ছেন। মেট্রোপলিটন পুলিশের থানা ও রেঞ্জ পুলিশসহ অন্যান্য অধীন ৫০০ থানার ওসিকে বদলি করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।