সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

আ‘লীগ নেতাকে পুড়িয়ে মারায় বিক্ষোভ

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৩ , ৫:৪৫ অপরাহ্ণ

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে শহরের নারিকেল বাগান সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের একইস্থানে এসে সমাবেশ করেন তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত দেশে আগুন-সন্ত্রাস চালাচ্ছে। পুড়িয়ে মারছে নিরীহ মানুষ। ক্ষতি সাধন করছে সম্পদের। সারাদেশে এ ধরণের ঘৃণ্য কর্মকাণ্ড চালানোর তীব্র নিন্দা জানান তারা। বিএনপি-জামায়াতের নির্বাচন বানচালের চেষ্টা প্রতিরোধে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন বক্তারা।

গত ২৭ নভেম্বর রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গুইমারা উপজেলার হাফছড়িতে সরকারি চালবাহী ট্রাকের গতিরোধ করে পেট্রোল বোমা হামলা চালায় অবরোধকারীরা। ওই ঘটনায় দগ্ধ হন হেলপার বেলাল হোসেন।

এতে তার শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়। প্রথমে চট্টগ্রাম ও পরে ঢাকায় নিয়ে যাওয়া হয় তাকে। ঘটনার ছয়দিন পর শনিবার বিকেলে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেলাল হোসেন। তার বাড়ি মাটিরাঙ্গা উপজেলার আদর্শগ্রামে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।