পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

আওয়ামী লীগ কোনো নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নয়

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৩ , ২:০১ অপরাহ্ণ

আওয়ামী লীগ কোনো নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৮ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে নিষেধাজ্ঞা কেন,’ প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, যদি কোনো নিষেধাজ্ঞা আসে, তাহলে তা বিএনপির ওপর হওয়া উচিত। তারাই নাশকতা করছে, হামলা করছে। এগুলো সুষ্ঠু নির্বাচনের পথে বাধা। যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা আরোপ করতে চায়, তাহলে শুধু ‘বিএনপি ও তার মিত্ররাই নিষেধাজ্ঞার যোগ্য।’

আওয়ামী লীগের আসন ভাগাভাগি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যা ১৭ তারিখের আগেই হবে। তাহলে এই সমস্যা আর থাকবে না।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে মনোনয়ন বাতিলের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো চাপ নেই। নির্বাচন কমিশন তার আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। দেশের বিচার ব্যবস্থাও স্বাধীন। আওয়ামী লীগ চূড়ান্ত সিদ্ধান্তে বাধা দেবে না। এবার ভোটার উপস্থিতি আরও ভালো হবে।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।