সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

বিশ্বের সব দেশে ভিসা ফি কমিয়েছে চীন

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৩ , ৮:৪৩ অপরাহ্ণ

বাংলাদেশসহ বিশ্বের সব দেশে ভিসা ফি কমিয়েছে চীন।

শুক্রবার (৮ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। -খবর চায়না ডেইলির।

বিবৃতিতে বলা হয়, বিদেশে চীনা দূতাবাস এবং কনস্যুলেটগুলো ভিসা ফি বর্তমান হারের ৭৫ শতাংশে কমাবে। এই সিদ্ধান্ত বলবৎ থাকবে চলতি বছরের ১১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ।

বিবৃতিতে উল্লেখ করা হয়, স্থানীয় চীনা কূটনৈতিক এবং কনস্যুলার মিশনগুলোতে এখন থেকে আরও তথ্য পাওয়া যাবে। চলতি বছরের ৮ জানুয়ারি কোভিড-১৯কে ক্লাস বি সংক্রামক রোগে নামিয়ে এনেছে চীনা সরকার। এরপর ভিসা ও প্রবেশ নীতিগুলো অপ্টিমাইজ করেছে তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।