পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

নিম্ন আদালতে প্রহসনের বিচার, ফরমায়েশি রায় ও গুপ্তহত্যার প্রতিবাদে রাজধানীতে জামায়েতের মিছিল

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৩ , ৮:৩০ পূর্বাহ্ণ

নিম্ন আদালতে প্রহসনের বিচার, ফরমায়েশি রায় ও গুপ্তহত্যার প্রতিবাদে রাজধানীর রামপুরায় বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগর উত্তর।

আজ শনিবার (৯ নভেম্বর) রাজধানীর রামপুরা কাঁচাবাজার হতে এ বিক্ষোভ মিছিল বের করেন।

এতে নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী উত্তরের সেক্রেটারী ড. রেজাউল করিম।

তিনি অভিযোগ করে বলেন, প্রহসনের নামে নিম্ন আদালত জামায়াতের নিবন্ধন বাতিল করেছেন। এ রায় জনগণে মেনে নেয়নি। নির্বাচনে যাতে জনপ্রিয় বাংলাদেশ জামায়াতে ইসলামি অংশগ্রহন করতে না পারে সে জন্য আদালতকে ব্যবহার করে বর্তমান সরকার তাদের নিবন্ধন বাতিল করেছে।

তিনি আরো অভিযোগ করে বলেন, পুলিশ জনগণের সেবক। অথচ পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করে সরকার বিরোধী ভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকজনকে গ্রেফতার, নির্যাতন, গুম, খুনের আশ্রয় নিয়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকারকে না হঠিয়ে রাজপথ ছাড়বেন না বলে হুশিয়ারি উচ্চারন করে ড. রেজাউল করিম বলেন, বর্তমান অবৈধ তফসিল প্রতাহার করতে হবে।

জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান সহ সকল রাজবন্দিদের মুক্তি দিয়ে হবে উল্লেখ করে ড. রেজাউল করিম বলেন, অবিলম্বে শেখ হাসিনা সরকার ভেঙে দিয়ে কেয়ারটেকার সরকারের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

একই সময় রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াতে ইসলামি ঢাকা মহানগর দক্ষিণ।

এতে নেতৃত্ব দেন দেলোয়ার হোসেন, ড. মোবারক হোসেনসহ মহানগরীর বিভিন্ন পর্যাযের নেতাকর্মীরা।

একই বিষয়ে সারাদেশে জামায়াতে ইসলামির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।