পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে ইসরায়েল- মার্কিন প্রেসিডেন্ট

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৩ , ৩:২৭ অপরাহ্ণ

ফিলিস্তিনের গাজায় বোমা হামলা চালানোর মধ্য দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাতে শুরু করেছে।

গতকাল মঙ্গলবার ওয়াশিংটনে আগামী নির্বাচনের তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে দাতাদের সামনে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন।

ইসরায়েলি কর্তৃপক্ষের ব্যাপারে বাইডেন প্রশাসনের এটাই তাঁর সবচেয়ে কড়া প্রতিক্রিয়া।

গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা শুরুর পর থেকে ইসরায়েলের প্রতি দ্বিধাহীন সমর্থন জানিয়ে আসছিলেন বাইডেন।

অনুষ্ঠানে ইসরায়েলের বিষয়ে বাইডেন সরাসরি বলেন, ‘ইসরায়েল সমর্থন হারাতে শুরু করেছে। গাজায় নির্বিচার বোমা বর্ষণের কারণে এটা হচ্ছে।’

প্রেসেডেন্ট আরও বলেন, ‘হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কোনো প্রশ্ন করার সুযোগ নেই এবং ইসরায়েলের সেই ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে।’

বাইডেনের ওপর চাপ রয়েছে গাজায় ইসরায়েলি হামলার রাশ টানতে উদ্যোগী হওয়ার। এ চাপ খোদ তাঁর দলের মধ্যেও আছে। জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারাও ইদানীং গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করছেন।

ইসরায়েল সরকারের তথ্য অনুযায়ী, হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে একের পর এক ইসরায়েলি বোমা হামলায় ১৮ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। সে দিন ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলায় প্রাণ গেছে ১ হাজার ২০০ মানুষের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।