সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

চাঁবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন ডা. লকিয়ত উল্যা

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জুন ২৬, ২০২৫ , ৩:৩৯ অপরাহ্ণ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য মানোনীত হয়েছেন ডা. লকিয়ত উল্ল্যা। তিনি বায়োফার্মা লিমিটেড ও বায়ো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০২০- এর ধারা ১৮ (১) (ঞ) ও ১৮ (২) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে শিল্প ও বাণিজ্য ক্যাটাগরিতে তাকে দুই বছরের জন্য মনোনয়ন দেয় সরকার।

আরও পড়ুন: ফ্রান্সের প্রফেশনাল ডক্টরেট পেলেন বায়োফার্মার ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্যা

সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেমের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে মঙ্গলবার (২৪ জুন) এ তথ্য জানানো হয়।

সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বায়োফার্মা লিমিটেড বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।