পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউটিরিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সাথে মালয়েশিয়ান রাবার কাউন্সিলের চেয়ারম্যান দাতো শ্রী মোহাম্মদ সুপারাদি বিন মোঃ নূর সৌজন্য সাক্ষাৎ করেন।
আজ বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীর শেরে-ই-বাংলা নগরে বিএসইসির কার্যালয়ে ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সাথে শ্রী মোহাম্মদ সুপারাদি বিন মোঃ নূর সাক্ষাৎ করেন।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি এর তত্ত্বাবধানে ’কমোডিটি এক্সচেঞ্জ’ প্রতিষ্ঠার ক্ষেত্রে মালয়েশিয়ার সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন ।
সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম এই সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।