পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

দেশের পুঁজিবাজারে বেড়েছে সূচক, কমেছে লেনদেন

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৩ , ৬:৩৫ অপরাহ্ণ

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে সব কটি সূচকের মান। তবে উভয় শেয়ারবাজারেই কমেছে লেনদেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) পুঁজিবাজারে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ডিএসইতে বৃহস্পতিবার বেড়েছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৬ দশমিক ৮৫ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১ দশমিক ৬৯ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ২ হাজার ১০৭ দশমিক ১২ পয়েন্ট ও ১ হাজার ৩৬৪ দশমিক ৬৬ পয়েন্টে। তবে ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণ।

লেনদেন হয়েছে ৪৮১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৬৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ২৮৮ কোটি ৫৫ লাখ টাকা।

এ ছাড়া বৃহস্পতিবার ডিএসইতে ৩৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৩টি কোম্পানির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের শীর্ষে ছিল অলিম্পিক এক্সেসরিস। এছাড়া প্যাসিফিক ডেনিমস্‌, ওরিয়ন ইনফিউশন, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড, ইয়াকিন পলিমার, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ফু-ওয়াং সিরামিক ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন বেড়েছে সব সূচকের মান। বৃহস্পতিবার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ১৫ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৩ দশমিক ২২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স সূচক ৯ দশমিক ৪১ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১১২ দশমিক ৬৬ পয়েন্টে ও ১ হাজার ৩০৩ দশমিক ৫৩ পয়েন্টে।

আর সিএসই-৩০ সূচক শূন্য দশমিক ০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩১১ দশমিক ১৩ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক অবস্থান করছে ১ হাজার ১৭৮ দশমিক ৬৯ পয়েন্টে। সূচক বেড়েছে ১ দশমিক ২৭ পয়েন্ট। তবে সিএসইতে বৃহস্পতিবার কমেছে লেনদেনের পরিমাণ।

লেনদেন হয়েছে ১০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৯৪ লাখ টাকা।

সিএসইতে ১৬৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ৫৩টির ও অপরিবর্তিত রয়েছে ৭৮টি কোম্পানির শেয়ারদর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।